প্রকল্পে যুক্ত হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনগণ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। নেওয়া হবে জনগণের মতামতও। প্রকল্পের সময় বাড়লে ব্যয় বাড়ে। তাই প্রকল্পের সময় আর কোনোভাবেই বাড়ানো যাবে না। 

সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা নীতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকের এসব জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, যেসব নীতির কারণে বিগত সময়ে সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি, অনিয়ম সম্ভব হয়েছে তা ভাঙতে নতুন নীতি প্রণয়নের কাজ চলছে। 

এখন থেকে প্রকল্পের বিস্তারিত গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে রিজওয়ানা বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পে সময় ও ব্যয় বাড়িয়ে দুর্নীতি করা হয়। এখন থেকে এসব দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে একই দিন সকালে সচিবালয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকার সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্পের কাজের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হচ্ছে সরকার, করা হচ্ছে নীতিমালাও।  

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিয়ে সৃষ্ট ঘটনার প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, এই সঙ্কট সহজে সমাধান যোগ‍্য। এটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। আন্দোলনের প্রয়োজন ছিলো না। 

তিনি জানান, কেরানীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাস করার প্রকল্প পাস করেছি। এখানে মেগা প্রজেক্ট হবে। প্রয়োজনে চলমান প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হবে। যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তবে তা তদন্ত করে দেখা হবে।

একাত্তর/এসি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও...
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে...
‘কারচুপি হলেই কেবলমাত্র জামায়াত ক্ষমতায় আসবে’-ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বাংলাদেশের...
গণতন্ত্রের ভিত্তি রচনা করতে রাষ্ট্রের সংস্কার ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণভোটে সকল ভোটারকে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর