বিসিএসে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমলো

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

রোববার পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে এ তথ্য।

চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ দেখা যায়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এই বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টা পরই আবেদন ফি কমানোর ঘোষণা দেয় কমিশন।

এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়, শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। 

আরবিএস
৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চার হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) জাল সনদ দাখিলের মাধ্যমে বিসিএস ক্যাডারের চাকরি গ্রহণের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর