ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে কোনো রাজনীতি ঢুকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে চলমান ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসছে না। ভারত থেকে চাল আমদানি করব কি করব না, এগুলো মূল বিষয় না। যারা প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য দেবে, দ্রুত দেবে এবং যাদের পণ্যে কোয়ালিটি থাকবে, তাদের থেকেই নেবো। সেটা ভারত না হয়ে ভিন্ন দেশও হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গে কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না।

বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে না বলে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদের ঘোষণা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা কূটনীতিকরা দেখবেন। ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়। যখন অতিরিক্ত থাকে, তখন কোথায় বিক্রি করবে?

এরপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থ তিনি বলেন, নিত্যপণ্যের বাজার যে একেবারে স্থিতিশীল না, তার সঙ্গে আমি একমত না। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজকে আমরা চাল ও মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ দুটিই খাদ্যদ্রব্য। এর আগেও আমরা অনুমোদন দিয়েছি।

অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলেছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, সেটা কীভাবে কতটুকু কমিয়ে আনা যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। এরই মধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সমস্ত কিছুর ডিউটি কমিয়ে দিয়েছি। অতএব, একটু ধৈর্য ধরেন।

সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেট তো এক জায়গায় না। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনের সিন্ডিকেট আছে, রাজনৈতিক সিন্ডিকেট আছে। আমি সব সময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।

ট্যাক্স কমানোর কোনো প্রভাব তো বাজারে লক্ষ্য করা যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটাই তো আমার জন্য একটু চিন্তার ব্যাপার। সবকিছু তো জিরো ট্যাক্স করে দিয়েছি।

তবে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এআর
রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে সমাজে পচন ধরবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সহজে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমে আসবে।  
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
নতুন পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। 
‘আওয়ামী লীগ যেকোনো সময় রাজনীতিতে সচল হতে পারে’ -প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে রাজনীতিতে...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর