কঠিন সময়ে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: প্রধান উপদেষ্টা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

বাংলাদেশ একটি কঠিন সময় অতিবাহিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্কট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ দেয়া শেষে তিনি এ আহবান জানান। 

প্রধান উপদেষ্টা জানান, শুধু বাংলাদেশেই নয়, চলমান সঙ্কট বৈশ্বিক। যে কোনো সঙ্কট মোকাবিলায় প্রয়োজন আলোচনা ও ঐক্যবদ্ধ হওয়া। বিরোধপূর্ণ অবস্থান সুফল দিতে পারেনা।

এ সময় তিনি দেশের যে কোনো বিপর্যয় থেকে শুরু করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রসংশা করেন। এই অর্জন অব্যাহত রাখার আহবানও জানান ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এ ৯৫ জন কোর্স মেম্বার অংশ নেন। যার মধ্যে রয়েছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশের ৩৩ জন সদস্য। অন্যদিকে, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৫ জন কোর্স মেম্বার ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪’ সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর