বিএনসিসির ট্রেনিং একাডেমির ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাফিক ও শৃঙ্খলার কাজে অংশ নেওয়াসহ বন্যার মত প্রাকৃতিক বিপর্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসির প্রশংসা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসির ট্রেনিং একাডেমির ভবন উদ্বোধনে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ অগাস্ট পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। বন্যার সময়ও তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ বিতরণ করেছে। তাদের কর্মকাণ্ডে আমি অভিভূত।”

একাডেমির ভবন উদ্বোধনের অনুষ্ঠানের শুরুতে বিএনসিসির একদল ক্যাডেট সেনাপ্রধানকে গার্ড অব অনার দেন।

পরে সেনাপ্রধান ফলক উন্মোচন শেষে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে গাছ লাগান এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি বিএনসিসিতে কর্মরত সামরিক অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের সামনে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ বীর মুক্তিযোদ্ধাদের ও গত জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এআর
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার দেশে ফিরেছেন।
স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে...
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর