সীমান্তে ড্রোন মোতায়ন নিয়ে ইন্ডিয়া টুডের খবর বানোয়াট: প্রেস উইং

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে— সেটাকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।  

পোস্টে বলা হয়, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ‘ভুয়া ও বানোয়াট’।  

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।

প্রেস উইং ফ্যাক্টস বলছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ।

এর আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করা হয়, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এটি চালকবিহীন একটি মাঝারি উচ্চতার বিমান যা গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ইন্ডিয়া টুডের এই ভুয়া প্রতিবেদনের তথ্য দেশটির বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়েছে।  

আরবিএস
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর