ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

দেশজুড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা চলমান থাকায় রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

চলমান শৈত্য প্রবাহ ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে হ্রাস পেয়েছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। 

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য এই নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

আরবিএস
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে।  তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল...
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঈদুল আযহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর