মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি নাসির

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

নির্বাচন কমিশন ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের বঞ্চনা ঘোচাতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মানুষ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা সেই বঞ্চনা দূর করতে চাই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় নাসির উদ্দিন বলেন, এই সরকারের উপর মানুষের যেমন প্রত্যাশা অনেক বেশি, আমাদের ওপরও তেমন প্রত্যাশা। সংস্কার কমিশনগুলো বানানো হয়েছে সংস্কারের মাধ্যমে অতীতকে বদলানোর জন্য। পুরনো চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ দিবেন জানি না, তবে আমার মনে হচ্ছে এরপর আমাদের আইন, বিধি-বিধানে পরিবর্তন আনতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মানুষের মাঝে এই মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তারা ভোট দিতে চান। টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে কলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে আমাদের যা যা করা দরকার আমরা করবো। ভোটার তালিকা হালনাগাদে কোনো অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না।

একাত্তর/আরএ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর