মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান অধিদপ্তর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এর মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের এ মাস থেকেই পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন উপদেষ্টা।

তিনি জানান, আগামী অর্থ বছরের জুলাই থেকে শহীদ পরিবার ও গুরুতর আহতদের মাসিক ভাতা দেওয়া হবে। স্বচ্ছতার সাথে শহীদদের তালিকা করা হচ্ছে যেনো পরবর্তীতে প্রশ্ন না ওঠে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৮২৬ জন শহীদ ও প্রায় ১১ হাজার আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর।

প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা ও গুরুতর আহতদের যে আর্থিক সহায়তার ঘোষণা সরকার দিয়েছিলো, এই অধিদপ্তরের মাধ্যমে তার কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাস থেকেই। এ মাসে দেওয়া হবে ২৩২ কোটি ৬০ লাখ টাকা, বাকিটা জুলাইয়ে।

আসছে অর্থ বছরের জুলাই থেকে শহীদ পরিবার ও গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

একাত্তর/আরএ
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর