জুলাই ঘোষণাপত্র নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে সরকারের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ঘোষণাপত্র নিয়ে কথা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলছে। ছাত্ররা ৩১ ডিসেম্বর ঘোষণা দিয়েছিলো তারা এটা দেবেন। এটা যদি শুধু ছাত্রদের কাছ থেকে যায় তাহলে বাংলাদেশে যে ইউনিটি (একাত্মতা) আছে সেটার ক্ষতি হতে পারে। সরকার দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে একটা ডকুমেন্ট তৈরি করবে।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক নয়, গণঅভ্যুত্থানে যত পক্ষ আছে, সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহের মধ্যে ডকুমেন্টারি প্রসঙ্গ এবং কবে ঘোষণাপত্র, কীভাবে ঘোষণাপত্র প্রকাশিত হবে বা ঘোষিত হবে সেই সিদ্ধান্ত জানানো হবে। 
 
৫ আগস্টের পর থেকে মাজার, কাওয়ালি গান বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় হামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলার ব্যাপারে অনেক সময় স্পষ্ট ব্যবস্থা নেয়া হয়নি। আমরা এজন্য দুঃখিত। এখন থেকে কোনো গানের আসর অথবা মাজারে হামলা হলে আমরা ব্যবস্থা নেবো। আমরা কাউকে ছাড় দেবো না। এ ব্যাপারে শক্ত ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি বলেন, গতকাল রাতে ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। ৫ আগস্টের পর থেকে যেসব ঘটনা ঘটেছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করেছি। যারা বিক্ষুব্ধ আছেন মামলা করুন, আমরা পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, সংবিধান নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা দাবি আছে। বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার, সেখানে আমাদের মনে হচ্ছে ঐকমত্য দরকার। ঐকমত্যের জায়গায় যদি আমরা পৌঁছতে পারি যে, সংবিধান কী করব? কী করতে চাচ্ছি। যেসব বিষয়ের দ্বিমত আছে, সেসব বিষয়ের আলোচনা করে ঘোষণাপত্রে আমরা লিপিবদ্ধ করবো।

এদিন ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

আরবিএস
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর