সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতা প্রত্যাশা করে ভারত: প্রণয়

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

ঢাকায় নিযুক্ত ভারতী হাইকমিশানর প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তার স্বার্থে সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে ভারত-বাংলাদেশের মধ্যে বোঝাপড়া আছে। তাছাড়া সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে ভারত। 

রোববার (১২ জানুয়ারি) বিকেলে প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্রস‌চিবের দপ্তরে থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে। সীমান্তে অপরাধ দমনে ভারত-বাংলাদেশের সমন্বিতভাবে কাজ করছে। 

এর আগে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পাশাপাশি দুই দেশের পারস্পরিক বিনিময় স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর