প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি: ইসি সচিব

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কী কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। সেই লক্ষ্যে এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। 

বেলা ১১টায় ইউএনডিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। ইসির কোনো চাহিদা আছে কিনা, থাকলে কী করে সহায়তা দিতে পারবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। 

২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।

আরবিএস
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর