দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেলেন বিডিআর জওয়ানরা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিডিআর জওয়ানরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চারটি কারাগার থেকে তারা একে একে বেরিয়ে আসেন।

কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানিয়েছেন, আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩, কাশিমপুর-১ থেকে ২৭, কাশিমপুর-২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৫ জনসহ মোট ১৭৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মুক্তি পাবার কথা থাকলেও আদালতে জামিননামা জমা দেয়ার প্রক্রিয়ার ধীর গতির কারণে এদিন মুক্তি পাননি তারা।

গত ১৯ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় দুই শতাধিক বিডিআর জাওয়ানের জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২। এরপর থেকেই শুরু হয় জামিনের প্রস্তুতি।

সবশেষ মঙ্গলবার ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ করে আদালত। তবে জামিনের আদেশ হলেও কাগজ চালাচালির ধীর গতির কারণে গতকাল মুক্তি মেলেনি তাদের। বুধবার বিকেল নাগাদ সকল বন্দির জামিননামা দাখিল করেন আইনজীবীরা। আজ তারা মুক্তি পেলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।

সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

একাত্তর/আরএ
বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো। ২০০৯ সালের এদিনে বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারানো ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের স্মরণে রাজধানী ঢাকার বনানী সামরিক...
পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশে শহীদ সেনা দিবস পালন করা হয়েছে।
জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর