সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও মজবুত হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

জ্বালানি ও অর্থনীতিতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এদিন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পেয়েছেন। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে বিশেষ অবদান রাখায় তাকে এই পদকে ভূষিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদক প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা  বলেন, সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানের ৩০ লাখ প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। বাংলাদেশে সৌদি আরবের মধ্যে বিনিয়োগ- অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো- এই বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। উভয় দেশই বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সম্প্রীতির পক্ষে সমর্থন জানানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ থেকেছে। 

আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি। 

এদিকে 'বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স' পাওয়ার জন্য তিনি সৌদি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানের রাষ্ট্রদূতদের কাজে আরো উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার  অর্জন নয়, আমার মিশনের সকল কর্মকর্তাদের পরিশ্রমের ফসল।

তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশিদের স্বাগত জানায়। গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশি কর্মী ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। প্রতিদিন দূতাবাস সাত হাজার ভিসা ইস্যু করছে। এছাড়া বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র। আমরা হজ ওমরাহর খাত ছাড়িয়ে বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

আরবিএস
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর