অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে প্রদর্শনী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম

গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে রাজধানীর দৃক গ্যালারিতে তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠন এই প্রদর্শনীটির আয়োজন করে। টানা তিনদিন প্রদর্শনী চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

‘আ জার্নি থ্রো জুলাই’ -শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিভিন্ন স্থির চিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রূপান্তরের বিষয়টি মাথায় রেখে প্রদর্শনীটি সাজানো হয়েছে।

এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো কেমন সংবাদ প্রচার করেছে, তার একটি সংক্ষিপ্ত গবেষণাও দেখানো হয়েছে এই আয়োজনে।

প্রদর্শনীটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে চোখে পড়ছে, পৃথিবীর বিভিন্ন দেশের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাদৃশ্য নিয়ে আয়োজন।

আন্দোলনের সময় পুলিশি নিপীড়ন থেকে শুরু করে স্বৈরাচারের ব্যাপারে মানুষের ক্ষোভ প্রকাশের বৈশ্বিক ভাষা যে মিলেমিশে একাকার হয়ে গেছে- তা পাশাপাশি ছবি রাখার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

একাত্তর/আরএ
বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। এ জন্য সামাজিক...
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর