উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ এএম

সোমবার সরস্বতী পূজা। হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে।

সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছেন।

এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যা শেষ হবে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। পূজায় মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা।

ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন হলেও সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। প্রতিবছর এখানকার পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে।

জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াতকলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করতো।

একাত্তর/আরএ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।
বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আগামীকাল রোববার।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর