দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির এবং পাড়া-মহল্লার মণ্ডপগুলোতে দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন ভক্তরা।

মাঘ মাসের শুক্লপক্ষের এই শ্রীপঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকার পথ দেখাতে মর্ত্যে দেবী সরস্বতীর আবাহন করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকেই ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। আজ সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন রয়েছে।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহাসাড়ম্বরে পূজার আয়োজন করা হয়েছে। হল প্রশাসনের কেন্দ্রীয় মণ্ডপসহ এ বছর ছোট-বড় মোট ৭৬টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই পুণ্য আয়োজনে অংশ নিয়েছেন। এ ছাড়াও রাজধানীর রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারিবাজার, তাঁতিবাজার ও রমনা কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে বর্ণিল সাজে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

আগামীকাল শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

একাত্তর/আরএ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।
নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 
সোমবার সরস্বতী পূজা। হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর