নতুন ভোটার প্রায় ৫০ লাখ: ইসি সচিব

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম

নতুন করে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার নিবন্ধনের জন্য তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার শেষ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ কর্মসূচি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশন সচিব।

তিনি জানান, ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় সোয়া ১৫ লাখ নাম। ভোটারদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। 

তিনি আরো জানান, এবার ভোটার বৃদ্ধির হার ২.৪৪ শতাংশ। নতুন ভোটার ১.৪৫ হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার ৩.৯ শতাংশ। এবার মৃত ভোটার বাদ পড়েছে ১৫ লাখ ২৩ হাজার। যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে ও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে পারবেন বলেও জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ।

নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি জানান, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কি না এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।

একাত্তর/আরএ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর