১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

মাত্র ১০ মিনিটে বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে ১০ মিনিটে বিদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। কার্ড কিংবা ক্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ দিন।

উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ আছে যারা অন-অ্যারাইভাল ভিসা পায়। কিন্তু এই ভিসা পেতে কারো ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন।

উপদেষ্টা জানান, এই ভিসা পেতে প্রার্থীরা নিজেরাই অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের ভিসা পেয়ে যাবেন। এই সিস্টেমই আজ থেকে চালু হয়েছে।

তিনি বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে শুধু সেই সময়টাই ব্যয় হবে। ভিসার যে পেমেন্ট সেটা কার্ড এবং ক্যাশে পেমেন্ট করা যাবে।

উপদেষ্টা বলেন, পাসপোর্টের প্রক্রিয়া সহজ করার জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়ার চিন্তা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরো সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে।

একাত্তর/আরএ
অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত...
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 
২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সাড়ে ৭ লাখই ছিল কাজের ভিসা।
নির্বাচনে মব হওয়ার বিষয়ে টিআইবির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন, ভোট নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর