নির্বাচনে ‘মব’ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

নির্বাচনে মব হওয়ার বিষয়ে টিআইবির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন, ভোট নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান, পুলিশ এখন আগের চেয়ে আরও বেশি সক্রিয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, র‍্যাবের নাম বিলুপ্ত করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) নামকরণ করা হচ্ছে। জনগণের দাবির প্রেক্ষিতে এবং প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই বাহিনী নতুন নামে এবং নতুন উদ্যোমে কাজ করবে।

উল্লেখ্য, ২০১৪ সালে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর থেকে এলিট ফোর্স র‍্যাবের কর্মকাণ্ড নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই র‍্যাব সংস্কার বা বিলুপ্তি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সেনাবাহিনীর একক প্রচেষ্টায় এ পর্যন্ত সাত হাজার ৭৩১টির বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একাত্তর/আরএ
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর