পদত্যাগ নিয়ে যা জানালেন নাহিদ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের খবর নিয়ে দেশজুড়ে যখন তুমুল আলোচনা, তখন সেই আলোচনায় প্রায় ইতি টানলেন তিনি।

নাহিদ জানান, নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলে যোগদান করবেন কিনা, সেটা আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের শেষ দিকে জানাবেন। তবে রাজনৈতিক দলে যোগ দিলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেবো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

পদত্যাগ করছেন কি না, করলেও নতুন কোন দলে যাবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এই সব প্রশ্নের উত্তর হয়তো সপ্তাহের শেষে দিকে জানানো যাবে।

নাহিদ বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়াতে অনুমানভিত্তিক তথ্য ছড়ানো হচ্ছে। যা ঠিক নয়। তবে নতুন রাজনৈতিক দলে তার যোগ দেয়ার সম্ভাবনা আছে। 

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে আগুনের কারণে বার বার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার পুরে যাচ্ছে। এটা পরিকল্পিত, যা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অন লাইন প্লাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

নাহিদ জানান, জেলা প্রশাসকরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন। তার মধ্যে রাজধানীসহ সারাদেশে নগর, মহানগর, মফস্বলে সাংবাদিকরা বিভিন্ন ভাগে বিভক্ত। এজন্য আমরা প্রায়ই বিব্রত হই। জেলা প্রশাসকরা প্রস্তাব করেছেন, সংস্কার কমিশন সারাদেশে সাংবাদিকদের একত্রিত করতে কোনো উদ্যোগ নেওয়া যায় কি না।

একাত্তর/এসি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম।  
আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। 
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম।  
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর