উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি সরকারের যেসব কমিটিতে ছিলেন, সেসব কমিটি থেকেও পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র দেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই সরকার থেকে পদত্যাগ করছি। 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি, জনগণের সাথে মিশে গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই এই সিদ্ধান্ত।

২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আর এ কারণে তিনি পদত্যাগ করেছেন। 

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।  

আরবিএস
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর