অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম

সরকার ঐকমত্য কমিশন করেছে, যার মেয়াদ ছয় মাস। তাহলে মিনিমাম সংস্কার যদি হয়, তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। এখন ভোটার তালিকাসহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, আমরা চাই অবাধ তথ্যপ্রবাহ হোক। সরকারের আইন অনুযায়ী গণমাধ্যমে কে কথা বলতে পারবে তা নির্ধারণ করা আছে। আমরাও একজন কমিশনারকে দায়িত্ব দিয়েছি কথা বলার জন্য। আমরা সচিবালয় আইন অনুযায়ী তথ্য প্রবাহ নিশ্চিত করছি।

সিইসি বলেন, বাংলাদেশের সব জায়গায় দলীয়করণের অভিযোগ আছে। কিন্তু কমিশন সাংবাদিকদের দলীয়করণ করতে চায় না।

তিনি জানান, নির্বাচনের দুইটা তারিখ ঘোষণা করা হয়েছে। জুন মাসে নির্বাচন হয় না বর্ষার কারণে। সেটা এপ্রিলে হতে পারে। আগামী ছয় মাসের মধ্যে ঐকমত্য কমিশনের মতামত না জেনে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। তবে আমরা প্রস্তুতি শুরু করেছি।

তিনি বলেন, ভোটার তালিকা স্বচ্ছ করার চেষ্টা করে যাচ্ছি। কোয়ালিটিপূর্ণ তালিকা না হলে নির্বাচন মানসম্পন্ন হবে না। ভোটার তালিকা করতে গিয়ে ১৭ লাখ মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে। এটা আরো বাড়তে পারে।

নাসির উদ্দিন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু দরকার সেটুকু করার উদ্যোগ নিচ্ছি। যেখানে যা সংস্কার করা দরকার আমরা আশা করি সরকার তা করবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।

তিনি বলেন, আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছি না। আমাদের লক্ষ্য নির্বাচন সুষ্ঠু করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আগে ঠিক হয়ে যাবে বলে আশা করি।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার এই দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তফসিল...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর