দুই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার এই দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই নির্বাচনি তফসিল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, ওই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে সনাতন পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।


নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কমিশন ইতিমধ্যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের দায়িত্ব বণ্টন করেছে। বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার। তাঁকে সহায়তা করার জন্য বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এবং সদর উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে শেরপুর জেলা নির্বাচন অফিসারকে এই আসনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

 
বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষিত হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই উপনির্বাচন ও স্থানীয় পর্যায়ের সাধারণ নির্বাচনগুলো বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর