সুষ্ঠু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সরকার: প্রেস সচিব

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৬:১৬ পিএম

সব দলই সরকারের কাছে সমান উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। 

শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, সরকার যেহেতু লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায়। সেহেতু কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেয়ার প্রশ্ন আসে না। সব দলই সরকারের কাছে সমান।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরেই নির্বাচন হবে। আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি তিন মাস সময় লাগতে পারে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে। সেভাবেই এগুচ্ছে সরকার।

রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

একইসঙ্গে এবারের রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে প্রেস সচিব বলেন, সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।

শফিকুল আলম বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।

বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে স্বীকার করে তিনি বলেন, তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

এদিকে পিরোজপুর থেকে পাঁচটি গাড়ি ডিসির রিকুইজিশনে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়ে তিনি বলেন, এতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই। ডিসির সাথে কথা হয়েছে। তাদেরও কোনো সংশ্লিষ্টতা নাই।

আরবিএস
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর