সার্বজনীন স্বাস্থ্য সেবা, চিকিৎসা ও ওষুধের দাম কমানোর সুপারিশ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

সার্বজনীন স্বাস্থ্য সেবা, চিকিৎসা ব্যয় কমানো, রেফারেল সিস্টেম চালু, অত্যাবশ্যকীয় ওষুধের যৌক্তিক দাম নির্ধারণসহ স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে নানা সুপারিশ দিতে যাচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন।

জনমুখী, সহজলভ্য ও বৈষম্যহীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রধান ধাপ হিসেবে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপর জোর দিচ্ছে কমিশন। দারিদ্র সীমার নিচে বাস করা ২০ শতাংশ জনগোষ্ঠীর জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার সুপারিশও থাকছে কমিশনের প্রতিবেদনে।

গেলো ১৮ ফেব্রুয়ারি পাঁচটি সংস্কার কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেবার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার। এই দিনক্ষণ মাথায় রেখেই কাজ করছে কমিশনগুলো। এর অন্যতম স্বাস্থ্য সংস্কার কমিশন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য বলছে, বাংলাদেশিরা তাদের স্বাস্থ্য সেবার ৭২ দশমিক ৫ শতাংশ ব্যয় নিজেরাই বহন করেন। নিজের সর্বস্ব সঞ্চয় ও সম্পদ খরচ করেই মানুষকে স্বাস্থ্য সেবা নিতে হয়। বিআইডিএস এর তথ্য বলছে, এই ব্যয় মেটাতে গিয়ে বছরে অন্তত ৬১ লাখ মানুষ দারিদ্র্যের মুখে পড়েন।

তথ্যগুলো স্বীকার করে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলছেন বাংলাদেশে চিকিৎসা ব্যয় প্রতিবেশী সব দেশের চাতকে বেশি। তাই সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর জোর সুপারিশ করবে কমিশন।

এ কে আজাদ খান আরও বলেছেন, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যয় কমাতে নীতিমালা ও নজরদারির পাশাপাশি রোগীদের জন্য রেফারেল প্রথা ও প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার সুপারিশ করবে কমিশন। দক্ষ ব্যবস্থাপনা, দুর্নীতি কমানো ও অতি মুনাফার লোভ থেকে চিকিৎসাখাতকে মুক্ত করার সুপারিশও থাকবে।

সরকারের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশ দিতে চায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন।

 

এআরএস
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর