নিরাপত্তাহীনতার কারণ নেই, অপরাধ কমেছে: সিনিয়র স্বরাষ্ট্র সচিব

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম

রাজধানীতে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তথ্য-উপাত্ত দেখলে বোঝা যায় অপরাধ কমেছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৩ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নাম থাকবে না, এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। বিধ্বস্ত পুলিশবাহিনী দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

নাসিমুল গনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা ও ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মব উস্কানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোন নির্দেশনা কেন দিতে হবে? সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

তিনি বলেন, ছুটির দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে নেই। তারা ১২ থেকে ১৪ ঘণ্টা করে কাজ করেন। চেষ্টার কোন ত্রুটি নেই। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে।

একাত্তর/আরএ
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর