ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ১৪ মার্চ, ফিরতি ২৪ মার্চ

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

তবে আগামী এক এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আগাম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ মার্চ থেকে এই টিকেট বিক্রি শুরু হবে।  আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোবাবর (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। 

তিনি জানান, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, এক ও দুই এপ্রিলের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রীদের অনুরোধে নন এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

ঈদের আগের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি

  • ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ
  • ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ
  • ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ
  • ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ
  • ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ
  • ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ
  • ৩০ মার্চের টিকিট বিক্রি হবে ২০ মার্চ

চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

ঈদের পরের ফিরতি টিকিট বিক্রির সময়সূচি

  • ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ
  • ৪ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৫ মার্চ
  • ৫ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৬ মার্চ
  • ৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৭ মার্চ
  • ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৮ মার্চ
  • ৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৯ মার্চ
  • ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৩০ মার্চ
একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর