অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য। সোমবার (১০ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এসময় প্রধান নির্বাচন এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতা চায় কমিশন। ডিসেম্বরে নির্বাচন হলে সেই টাইমলাইন মিস করতে চায়না ইসি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসিতে আসা শুরু করেছে আন্তর্জাতিক দেশ ও সংস্থার প্রতিনিধিরা। এবার প্রথমবারের মতো নাসির উদ্দিন কমিশনের সাথে বসলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য৷ কোন কোন বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন ও প্রস্তুতির অগ্রগতি কী তা জানতে চেয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এসময় বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউকে জাতীয় নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে চায়।

তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রার্থীর পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। নিবন্ধনের জন্য আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে 'জানফাদা' নামের এক বিশাল গণ-মোবিলাইজেশন কর্মসূচি জোরদার করেছে ইরান সরকার।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর