বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশোধনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় তিনি আরো জানান, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে বাংলাদেশিদের চিকিৎসাসেবায় ভারতের বিকল্প হিসেবে চীনকে সব ধরনের সহায়তা চাইবে ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনা আলোড়ন তুলে দেশব্যাপী। ধর্ষকের বিচারের দাবিতে প্রতিবাদে মুখর হয় পুরো দেশ। নারী ও শিশু সুরক্ষায় দাবি ওঠে আইন সংশোধনের। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এদিন। 

উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে এদিন ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের সংশোধনী পাশ হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এসেছে পরিবর্তন। নতুন সংশোধনীতে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ৭ বছর।

এসময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, চীন সফরে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতামূলক বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্যসেবায় ভারতের বিকল্প হিসেবে চীনকে এগিয়ে আসার আহ্বান জানানো হবে।

বৃহস্পতিবারের বৈঠকে ৩ এপ্রিলও ঈদের ছুটি ঘোষণার পাশাপাশি চৈত্র সংক্রান্তিতেও তিন পার্বত্য জেলায় ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে...
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর