বাংলাদেশ থেকে আম-কাঁঠাল-পেয়ারা নিতে চায় চীন

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। খবর বাসসের। 

শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আমরা দেশটিতে কাঁঠাল বৃহৎ পরিসরে রপ্তানি করতে পারবো। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বৃহৎ আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, আম রপ্তানির ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়, সেক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফও) আমাদেরকে চার মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।

প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করে তিনি। 

প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা এবং সমতাপূর্ণ হতে হবে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটি ভালো খবর। তবে আমাদের প্রধান উপদেষ্টা চাচ্ছেন- চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। সেটি হলে আমরা চীনের উন্নতমানের চিকিৎসা আমাদের দোরগোড়ায় পাবো।

প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার এবারের সফরে প্রধান ফোকাস থাকবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যেন চীনা বিনিয়োগ আনা যায়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

আরবিএস
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর