বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৬:০৪ পিএম

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গেল সপ্তাহে টানা দুইবারের পর আজও প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯ দশমিক ৮৯ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫৫ দশমিক ৯৬ ডলারে। 

আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৮ দশমিক ৪০ ডলারে বেচাকেনা হচ্ছে। মূলত ফেডারেল রিজার্ভ চলতি বছর দুটি সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত দেয়ার পর স্বর্ণের দাম বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। 

হেরিয়াস মেটালস হংকং লিমিটেডের জেনারেল ম্যানেজার ডিক পুন বলেন, অনিশ্চিত বাজার, ভূ-রাজনৈতিক উত্তেজনা, দুর্বল মার্কিন ডলার ও পরবর্তীতে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে স্বর্ণের আকর্ষণ আরও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে।

হেরিয়াস মেটালস জার্মানির একজন ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জাম্পফে বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য শুল্ক ও আর্থিক বাজার অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা স্থিতিশীলতা খুঁজছেন। যা তারা স্বর্ণে খুঁজে পাচ্ছেন। এতে পরিস্থিতি এখনও ইঙ্গিত দেয় যে, স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি এখনও শেষ হয়নি।

এদিকে, ২০২৫ সালের শেষ নাগাদ ফেডারেল রিজার্ভ দুটি সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। যা বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের পালে হাওয়া দিয়েছে।

পাশাপাশি শুল্ক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুনরায় শুরু হওয়াও স্বর্ণের রেকর্ড মূল্যবৃদ্ধিতে অবদান রেখেছে, যার ফলে ২০২৫ সালে স্বর্ণের দাম ১৬ বার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার মধ্যে চারটি ৩ হাজার ডলারের মাইলফলকের ওপরে।

গাজায় আবারও ইসরাইলি হামলার প্রভাবে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা আরও বাড়তে বলে জানিয়েছেন ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা।

তিনি বলেন, ইসরাইলের বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। যা স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা আরও বাড়িয়ে তুলতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসেবে সবশেষ গত ১৮ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। 

যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৯০০, ১৮ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা। এ নিয়ে চলতি বছর ১৫ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম বেড়েছে ১১ বার, আর কমেছে মাত্র চারবার।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে, অন্যদিকে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার।
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ন্ত্রণে আনতে নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর