দু'দিনব্যাপী বৈশাখ আয়োজন, নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে: ফারুকী

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম

এবার দু'দিনব্যাপী বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন করা হবে জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শোভাযাত্রা নিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ কাজ শুরু করে দিয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না উল্লেখ করে তিনি বলেছেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে নববর্ষ সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। গতকাল রোববারের মিটিং শেষে এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছি। সেটিকে “মিসকোট” করে প্রচার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এবারে শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে। এবারে শোভাযাত্রার স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই আয়োজনে এবার বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অংশ নেবে।  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহার ইসলাম চঞ্চল বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের সভায় প্রতিপাদ্য চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে কিছু কমিটি এবং উপকমিটি গঠনেরও কাজ চলছে।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত একটি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক সায়মা হক বিদিশা। শোভাযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন। এ ছাড়া আরও কিছু কমিটি গঠনও প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা,...
ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব এবার আর সম্মিলিত ‘বৈসাবি’ নামে নয়, বরং প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব নামে উদযাপন করবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর