পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম

পহেলা বৈশাখ উৎযাপনকে ঘিরে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়সহ দেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি রোজার সময় যেভাবে চলেছে এ সময়ও সেভাবে চলবে। যাতে কোনো ধরনের অঘটন যেন না ঘটে সে ধরনের ব্যবস্থা আমরা নেব।

এবার অন্য বছরের তুলনায় অনুষ্ঠানের ব্যাপকতা বেশি হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে কি কি করণীয় আছে, বৈঠকে সে ব্যাপারে আলোচনা হয়েছে।

গাজার ঘটনার প্রতিবাদে কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সতর্ক থাকবে।

একাত্তর/আরএ
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা,...
আগামী পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর