ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনই মূল ফোকাস মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল এর কাজ শেষ হবে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।  অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনও আসেনি। সময় তা বলে দেবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা। এখন জাতীয় সংসদ হলো আমাদের মূলত কাজ। এরপর যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা। 

এর আগে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
বাংলাদেশের মোট ভোটারের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর