এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:৩২ এএম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবার পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারও তার আগের বছরের চেয়ে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কমেছিল।

এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে ভিড় না করার আহ্বান জানিয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

  • পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ।
  • প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না।
  • প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে।
  • ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
  • OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
  • শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
  • নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।
  • সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না।
  • একই উপস্থিতি পত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে।
  • ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
  • ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

২০২৫ সালের এসএসসির কোন পরীক্ষা কোনো দিন:

  • ১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র
  • ১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র
  • ১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র
  • ২১ এপ্রিল: গণিত
  • ২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা)
  • ২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
  • ২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষিশিক্ষা/ সংগীত/ আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা
  • ২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং
  • ২৯ এপ্রিল: রসায়ন (তত্ত্বীয়)/পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ
  • ৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ
  • ৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়)
  • ৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি
  • ৭ মে: হিসাববিজ্ঞান
  • ৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  • ১৩ মে: বাংলা প্রথম ২য় পত্র/ সহজ বাংলা–২য় পত্র
একাত্তর/আরএ
মঙ্গলবারের পর আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। আবার ভর্তির সময় নিবন্ধন করেও প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। যা উদ্বেগজনক ও আশঙ্কার বলে মনে...
চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। যাতে অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে...
নতুন শিক্ষাক্রমের আলোকে এখন থেকে প্রথম-তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে না।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর