ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক: কারা অধিদপ্তর

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

শনিবার (১২ এপ্রিল) কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্টের প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং এরূপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কারা সদর দপ্তর সবাইকে দৃঢ়ভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোনো ঘটনা দেশের কোনো কারাগারে ঘটেনি এবং বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সব বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। নানাবিধ সীমাবদ্ধতার পরও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরের রয়েছে।

এতে বলা হয়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করার জন্য কারা অধিদপ্তর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্যোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।

একাত্তর/আরএ
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
ইসরাইলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।
একটি সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার...
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর