গরমে হাঁসফাঁস নগরবাসীর প্রশান্তির বৃষ্টির দেখা পেতে অপেক্ষা করতে হতে পারে আরও কয়েকদিন। চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ চলবে অন্তত আরও দুই দিন। আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৭ এপ্রিলের আগে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এতে করে কিছুটা কমবে তাপমাত্রা। তবে কাল বৈশাখীর সময় হলেও, আগামী এক সপ্তাহ দেশে ঝড়ের সম্ভাবনা কম।
রাজধানীসহ দেশজুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ, অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।
আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, এই গরম চলবে আরও দুই দিন। ২৭ এপ্রিলের আগে মিলবে না কাঙ্খিত বৃষ্টির দেখা।
গরমের প্রভাব থাকলেও গেলো বারের চেয়ে এবার গড় তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে আশাবাদ অধিদপ্তরের।
এদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৩ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ এপ্রিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, সকাল ছয়টার দিনের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ভৌগোলিক দিক থেকে চুয়াডাঙ্গা উষ্ণ অঞ্চল। এখানে গরমের সময় যেমন গরম বেশি ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি ঢাকা আবহাওয়ার বরাত দিয়ে বলে, আগামী ২৭/২৮ এপ্রিলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মৃদু থেকে মাঝারি তাপপ্রহে জনজীবনে কষ্ট বাড়বে তবে বৃষ্টি হলে জনজীবনে সস্তি নেমে আসবে।
