নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

আপডেট : ০৯ মে ২০২৫, ১০:০৩ এএম

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন। বৃহস্পতিবার (৮ মে) যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়ে পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন। 

কার্ডিনালরা দ্বিতীয় দিনে এসে গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন।

নতুন পোপের নাম ঘোষণা করেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি, ঐতিহ্যবাহী লাতিন ভাষায় ‘হাবেমুস পাপাম’ (আমাদের পোপ পেয়েছি) উচ্চারণের মাধ্যমে। সেই সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সেন্ট পিটার্স স্কয়ারে।

১৯৭৮ সালে পোপ দ্বিতীয় জন পল নির্বাচিত হয়েছিলেন তিন দিনে। তিনি আধুনিক সময়ের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা পোপ ছিলেন।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে গতকাল বুধবার পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারও ভোটের প্রক্রিয়া শুরু হয়।

পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা।

এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামনে আনা ন্যায়সঙ্গত যুদ্ধের ধারণাকে সম্পূর্ণ সেকেলে ও অপ্রচলিত বলে আখ্যায়িত করেছেন পোপ লিও চতুর্দশ। একই সঙ্গে তিনি অত্যন্ত উদ্বেগের সাথে হুঁশিয়ারি...
ভ্যাটিকানে সোমবার এক ঐতিহাসিক ও প্রতীকী সাক্ষাতে মিলিত হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এবং চার্চ অব ইংল্যান্ডের নবনিযুক্ত আর্চবিশপ অব ক্যান্টারবেরি সারাহ মুলালি। দীর্ঘকাল ধরে বিভক্ত এই দুই...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও তাঁর চার দিনের তুরস্ক সফরের প্রথম মুসলিম উপাসনালয় পরিদর্শনের অংশ হিসেবে শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে প্রবেশ করেন। সম্মানের প্রতীক হিসেবে জুতো খুলে প্রবেশ...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর