তিন দাবিতে এখনো শাহবাগ অবরোধ

আপডেট : ১১ মে ২০২৫, ০৩:০৭ পিএম

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় সন্তুষ্ট নয় জুলাই আন্দোলনে আহতরা। স্বৈরাচারী এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে তাই আজও শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন তারা।

রাজপথে থেকেই চান জুলাই সনদ এবং সু-চিকিৎসার ব্যবস্থা। আর রোববারও (১১ মে) রাজপথ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

গত শুক্রবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ডাকে, রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। একদিন পর শনিবার তাদের দাবি মেনে নিয়ে, বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এই ঘোষণার পর এনসিপি ঘরে ফিরলেও রাজপথে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই আহতরা।

শাহবাগ অবরুদ্ধ করে সকাল থেকেই রাজপথ দখলে রেখেছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দাবি জানান, স্বৈরাচার দলটিকে চিরতরে নিষিদ্ধ করার।

যতক্ষণ দাবি মানা না হবে, ততক্ষণ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন তারা। এসময়, সারা দেশের জুলাই আহতদের একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।

গেলো তিন দিনের আন্দোলনে শাহবাগ অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

একাত্তর/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর