জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ: আলী রীয়াজ

আপডেট : ১২ মে ২০২৫, ১২:২৪ পিএম

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ শুরুর আগে বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার। ২৪ এর অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে হবে। 

সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত।

এছাড়াও পাচার হওয়া টাকা শহীদ ও আহত পরিবারকে দেয়ার দাবি জানিয়েছে বাম ঐক্য। 

আরবিএস
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর