বাণিজ্য উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৯:৪০ এএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে টেকসই করার জন্য উভয় দেশকে বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিনি আলজেরিয়ার বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বিনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ উল্লেখ করে বশির বাংলাদেশ থেকে আরও বেশি ঐতিহ্যবাহী পাটজাত পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান। জবাবে, আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের উপর জোর দেন।

আলজেরিয়ায় পাটজাত পণ্যের চাহিদা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশ থেকে আরও বেশি পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহী।

তিনি আলজেরিয়ায় আসন্ন এক্সপোতে বাংলাদেশি ঐতিহ্যবাহী পাট এবং পাটজাত পণ্য প্রদর্শনের পরামর্শও দেন।

একাত্তর/আরএ
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর অভিমুখে বিশাল অভিযানকে কেন্দ্র করে শনিবার দিনভর রণক্ষেত্র ও থমথমে পরিস্থিতি বিরাজ...
ইরান বনাম সৌদি আরব সংঘাতের নতুন ও বিপজ্জনক ফ্রন্টে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা! মাত্র চারদিনের ব্যবধানে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং...
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর