পাঁচ বছরে এক লাখ শ্রমিক নেবে জাপান

আপডেট : ২৯ মে ২০২৫, ০২:২০ পিএম

আগামী পাঁচ বছরে এক শ্রমিক জাপানে পাঠানোর সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এবং সেসব শ্রমিকদের প্রশিক্ষিত করে তোলার আরেকটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

এর মধ্যে জাপানে জনশক্তি খাত আরো গতিশীল হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসীরা। আর জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহবান জানান প্রধান উপদেষ্টা।

জাপানে প্রধান উপদেষ্টার সরকারি সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মানবসম্পদের ওপর এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিসহ জাপানের অনেক ব্যবসায়ীরাও ছিলেন। এ সময় জাপানের সাথে বাংলাদেশের দুইটি সমঝোতা স্মারক সই হয়।

এর মধ্যে বাংলাদেশ থেকে পাঁচ বছরে এক লাখ প্রশিক্ষিত জনবল নেবে জাপান। অন্যটি হচ্ছে, বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে দেশটি।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা।

এছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

এই সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

এআরএস
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর