নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:০১ পিএম

সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৪ জুন) দুপুরে উত্তরায় র‍্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে পটুয়াখালীতে নুরুল হক নুরের সঙ্গে ঘটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে দাবি করেন তিনি।

৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিলো তা অনেকটাই কেটে যায় শুক্রবারের লন্ডনে হওয়া দীর্ঘ প্রতীক্ষিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। তবে কিছু রাজনৈতিক মধ্যে শঙ্কা মাঠ পর্যায়ে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কতোটা প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

গত বৃহস্পতিবার পটুয়াখালীতে গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা সে আলোচনায় আরো পারদ ঢেলেছে। যদিও এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্বের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার উন্নতি ঘটেছে দাবি করে কিছু সংস্কারের কথা জানান তিনি। ভারতের পুস ইন নিয়েও তীব্র ভাষায় সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গুম কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসেবেও দাবি করেন তিনি।

একাত্তর/আরএ
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর