আষাঢ়ের প্রথম দিন আজ

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:৫১ এএম

সকাল থেকেই মেঘের আনাগোনা। কোথাও হালকা বৃষ্টি জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষার আগমন। বর্ষার আগমন যেন স্বস্তি-শান্তি ও আনন্দের। তীব্র গরমে হাঁসফাঁস নগরবাসীর জীবনে এক আনন্দের বার্তা।

আজ পহেলা আষাঢ়। রবি ঠাকুরের ভাষায়  -‘আবার এসেছে আষাঢ় আকাশও ছেয়ে... আসে বৃষ্টিরও সুবাসও বাতাসও বেয়ে...’।

আষাঢ়ের প্রথম প্রভাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় এবং বাংলা অ্যাকাডেমির নজরুল মঞ্চে শুরু হয়েছে ‘বর্ষা উৎসব ১৪৩২’। এই উৎসবে গানের সুরে, নৃত্যের ছন্দে এবং কথনের মাধ্যমে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, পরিবেশ সচেতনতা এবং ফসল ও জীবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

রোববার (১৫ জুন) ভোর সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয় আষাঢ়ের প্রথম দিন উপলক্ষ্যে বর্ষা উৎসব। সেতারের সুরে শুভ সূচনা হয় অনুষ্ঠানের।

নজরুলগীতি, আধুনিক গান, আবৃত্তি ও সম্মিলিত নৃত্যে মুগ্ধ উপস্থিত দর্শক। যেন ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এল’।

উৎসবের অংশ হিসেবে বাংলা একাডেমিতে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।

অন্যদিকে বাংলা অ্যাকাডেমির নজরুল মঞ্চে সকাল ৭টায় শুরু হয় উদীচী আয়োজিত ‘বর্ষা উৎসব’ সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেটি উদ্বোধন করে উদীচী ঢাকা মহানগরের দুই শিক্ষার্থী, তারা শুরু করেন মেঘ মল্লারের গান গেয়ে।

নীল পাঞ্জাবি –সাদা পায়জামা, নীল শাড়িসহ শুভ্র পোশাকে অনুষ্ঠান প্রাঙ্গণ সজ্জিত হয় বর্ষার রূপে।

একাত্তর/আরএ
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ...
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সেখানে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই আগাম মৌসুমী বৃষ্টিপাত আরও...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর