ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভুটান ফরেন অফিস কনসালটেশন

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের পরবর্তী বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি)।

মঙ্গলবার (২৪ জুন) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হেল এক্সিলেন্সি দাশো কারমা হামু দর্জি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ শীঘ্রই ঢাকায় পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে। এছাড়া, বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকও সুবিধাজনক সময়ে ঢাকায় আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ভুটানের পররাষ্ট্র সচিবের একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং তার নতুন দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান। পররাষ্ট্র সচিবও রাষ্ট্রদূতকে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যসমূহের উচ্চ গুণগত মানের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, ভুটানে এই পণ্যগুলোর রপ্তানি ভবিষ্যতেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

একাত্তর/আরএ
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর