সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম  চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনে ইসিকে সব রকমের সহায়তা করা হবে। তারা যেভাবে চাইবে, ঠিক সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীর প্রধানরাও তৎপর। পুলিশ আগের চেয়ে অনেক সক্রিয় হয়েছে। বর্তমান পুলিশ মানবিক পুলিশ হয়ে উঠেছে।

তবে নির্বাচনকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি শুধু সরকারের ওপরই নির্ভর করে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন তাদের ওপরও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি নির্ভর করে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে, ঠিক সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

পুরোপুরি বন্ধ না হলেও মব আগের চেয়ে কমেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ওই ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর