এখনও শহীদ মীর মুগ্ধকে অজান্তে খুঁজে ফেরে তার পরিবার 

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

২০২৪ সালের ১৮ জুলাই তারিখটি কোনোদিনও ভুলবে না শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবার। মুগ্ধ নেই বছর হতে চললো। কিন্তু পরিবারের কাছে সে আজও জীবিত। মুগ্ধের মৃত্যুর আগের দিন তার পরিবার গিয়েছিলো উখিয়ায়। পরিবারের লোকজনকে মুগ্ধ পৌঁছে দিয়েছিলো বাস স্টেশনে। 

সেটাই ছিলো পরিবারের সাথে তার শেষ দেখা। ছেলের মৃত্যুর খবরটিও তখন তার বাবা-মাকে জানানো হয়নি। সেই স্মৃতির কথা একাত্তরকে জানালো মুগ্ধর পরিবার। 

১৮ জুলাই, ২০২৪। সময় বিকেল ৫টা বেজে ২২ মিনিট। আজমপুরের এই রাস্তাতেই আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি দিয়ে সাহায্য করছিলো মীর মুগ্ধ। এর ঠিক ২৮ মিনিট পর ৫ টা ৫০ মিনিটে অজ্ঞাত কোন স্থান থেকে এটি গুলি। আর সেখানেই লুটিয়ে পড়ে মুগ্ধ। 

মৃত্যুর ৯ মিনিট আগে নিজের মোবাইলে মুগ্ধ ধারণ করেছিলো এই ভিডিও। যেখানে সে উপস্থিত সবাইকে গুলি ছোড়া হচ্ছে বলে সতর্ক করছিলো। সে সবই এখন স্মৃতি। মুগ্ধর আরও অনেক স্মৃতি নিয়ে দাড়িয়ে আছে উত্তরা ১২ নম্বর সেক্টরের এই বাড়িটি। যেখানে তার বাবা-মা সবাই আছেন, শুধু মুগ্ধই নেই। 

যমজ দুই ভাই মুগ্ধ-স্নিগ্ধ। বাবা দেখাচ্ছিলেন মুগ্ধের চোখের নীচের তিল, যা দেখে বোঝা যেতো দুই ভাইয়ের পরিচয়। ছোটবেলার এই ছবিগুলোই আজ এই বৃদ্ধ বাবার একমাত্র সম্বল। 

শেষবার ছেলেকে বাস স্টেশন থেকে বিদায় দেয়ার স্মৃতিটা তার আজও চোখে ভাসে। কানে বাজে যাবার আগে মুগ্ধর মাকে বলে যাওয়া দুটি শব্দ ‘আম্মু যাই’। 

ছেলের পরনের জামা, ঘর, বিছানা, টেবিলগুলো এখনও আগের মতো। শুধু মুগ্ধর রুমে এলেই তার বাবা বুঝতে পারেন ছেলে নেই। মৃত্যুর তিনদিন আগে বাবা-মায়ের কাছ থেকে আন্দোলনে যাবার সম্মতি নিয়েছিলো মুগ্ধ।

মুগ্ধর বড় মীর মাহবুবুর রহমান দীপ্ত। দুজন ছিলেন বন্ধুর মতো। ভাইয়ের মৃত্যুর খবরটি উখিয়ায় থাকা অবস্থাতেই তাকেই প্রথম জানিয়েছিলো আরেক ভাই স্নিগ্ধ। 

মুগ্ধর মায়ের প্রথম সমুদ্র দর্শন; আর তখনই আসে ছেলের মৃত্যুর খবর। মুগ্ধকে তার পরিবার দাফন করতে চেয়েছিলো উত্তরায় দাদা দাদীর কবরের পাশে, কিন্তু নানা বাধায় সেটি আর তখন হয়নি। 

টেবিলে রাখা একের পর এক মুগ্ধর ক্রেস্ট। জীবনে একটাই অপূর্ণতা ছিলো মুগ্ধর। আর তা হলো বিমান বাহিনীতে চাকরির চেষ্টা। উত্তরায় তার বাসার গলিটির নাম এখন মীর মুগ্ধ সড়ক। সেই গলিতে আর মুগ্ধর পা পড়ে না। তবে সবাই জানেন মুগ্ধ নামে এক বীর তরুণের কথা। অন্যায়ের প্রতিবাদে যে তরুণ তার জীবনটাই বাজি রেখেছিলো। 

এআরএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর