অভ্যুত্থানের এক বছরেও বদলায়নি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:৪১ এএম

জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি- এমনটাই মনে করছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নারীরা। মতামত ও মেধার মূল্যায়ন না দিয়ে নারীদের প্রতীকী করে রাখা হয়েছে বলেও মনে করেন তারা। 

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই উইমেনস ডে শিরোনামের এক বিশেষ আয়োজনে এসব অভিযোগ করেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। আয়োজনে গান, চলচ্চিত্র, স্মৃতিচারণা ও ড্রোন শোর মাধ্যমে জুলাই গণ–অভ্যুত্থানকে স্মরণ করা হয়।

শেষটা দিয়েই শুরু করা যাক- জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজনের ড্রোন চিত্র প্রদর্শন এটি। জুলাইয়ের কালজয়ী সব স্লোগানের সাক্ষী হয় আকাশ। ড্রোন চিত্র প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরে যায় জুলাই অভ্যুত্থানের শক্তি।

তবে বক্তব্যে জুলাই অভ্যুত্থান নিয়ে হতাশা ব্যক্ত করেন বেশিরভাগ অংশগ্রহণকারীরা। বিশেষ করে অভ্যুত্থান নারীদের কোনো অবস্থান পরিবর্তন করতে পারেনি বলে মনে করছেন তারা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে জুলাই পূর্ববর্তী সময়ে স্বৈরাচার সরকারের নানা অপকর্ম তুলে ধরা হয়। প্রদর্শন করা হয় নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ। 

অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জুলাই অভ্যুত্থানের লক্ষ্য পূরণে এখনও বহু পথ যেতে হবে বলে মত প্রকাশ করেন।

এ সময় দর্শক সারিতে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

পরে সমবেত ও একক সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ১৪ জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান শেষ হয়।

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর