স্থানীয় প্রশাসনের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৩:২৩ পিএম

নির্বাচন ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের জন্য ষাট হাজার সেনাসদস্যকে মাঠে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার তাগিদও দেয়া হয়েছে। এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে এখন থেকে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

আইনশৃঙ্খলা বাহিনীর নীতিনির্ধারকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সোমবার (২৮ জুলাই) এসব তথ্য জানায় প্রেস উইং।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর নীতি-নির্ধারকদের সাথে।

বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এখন থেকেই সমন্বয় করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের সেপ্টেম্বর থেকে তিনমাস ব্যাপী দেড়লাখ পুলিশকে দেয়া হবে প্রশিক্ষণ। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৬০ হাজার সেনা সদস্য কঠোর ভূমিকা রাখবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে এখনই প্রধান উপদেষ্টা ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনে রদবদল হবে।

এসময় প্রেস সচিব শফিকুল আলম আরো জানান, প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। বৈঠকে জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

ট্যারিফ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আবারো বৈঠক শুরু হচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর